Thursday , 26 March 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

জামালপুরে ব্রহ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান

জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় জামালপুরে পুরাতন ‏ব্রহ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করে। শেরপুর-জামালপুর সেতু এলাকায় ‏ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে এ অষ্টমী স্নানের জন্য ভিড় জমায় হাজার হাজার হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ।

অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্র‏হ্মপুত্র নদের তীর পরিণত হয় শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ ভক্তকুলের মিলন মেলায়।

ব্রহ্মপুত্র পাড়জুড়ে পুণ্যার্থীদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা দিয়ে অর্চনা ও স্নান করতে দেখা যায়। স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চনা ও অর্ঘ্য প্রদান করে।

এদিকে অষ্টমী স্নান উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে তিন দিনব্যাপী অষ্টমী মেলা বসেছে।

সর্বশেষ - রংপুর