মো. মামুন ইসলাম, স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ডোমার উপজেলা জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ডোমার বাটার মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বাটার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোমার উপজেলা যুব বিভাগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ডোমার উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আহমাদুল হক মানিক, সহকারী সেক্রেটারি মো. সোহেল রানা, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল হক এবং ছাত্রশিবিরের ডোমার থানা সভাপতি জুনায়েদ আল হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মাদকের বিরুদ্ধে আন্দোলন আরও দুর্বার করার এবং সমাজকে মাদকমুক্ত গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।












