Sunday , 19 April 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

বেসরকারি মেডিকেলে ভর্তি ও টিউশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল

সারাদেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তির ৬০ শতাংশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

রোববার (১৯ এপ্রিল) অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল ও ডেন্টাল কলেজে দ্বিতীয় দফায় ঐচ্ছিক মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গত ১৬ এপ্রিল শেষ হয়েছে। এখন শিক্ষার্থীদের সরকার নির্ধারিত ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তি সম্পূর্ণ পরিশোধসহ কলেজে ভর্তিসংক্রান্ত সব কার্যক্রম আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে সম্পন্ন করতে হবে।

একই দিন বিকেল ৪টার মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা এবং শূন্য আসনের সংখ্যা স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বরাবর জমা দিতে হবে।

তৃতীয় দফায় পূর্বের মাইগ্রেশনে যেসব শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হবে, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরিশোধিত অর্থ ও ভর্তি সংক্রান্ত কাগজপত্র তাৎক্ষণিক মাইগ্রেশনকৃত কলেজে স্থানান্তর করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কোনো বিভ্রান্তি এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

 

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

হতে চেয়েছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ, কতটুকু চেনেন এই নায়িকাকে

৫১ বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

সাতক্ষীরায় কৃষি ও মৎস্য খাতে ক্ষতি ৭০০ কোটি টাকা

জাপানের হোক্কাইডোতে ফের ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

বাসের বক্সে গাদাগাদি করে আনার পথে শ্বাসরোধে ৫৫ ছাগলের মৃত্যু

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা কততে?

পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রংপুরে রান্নার খড়ি সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

‘পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ’