Tuesday , 28 April 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

সুবর্ণচরে বজ্রপাতের বিকট শব্দে মাদরাসাছাত্রীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মুজাম সেন্টুর মেয়ে। সে স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তানজিনা তসর নিজ ঘরে ছিল। সে সময় বাড়ির পাশে আকস্মিক বজ্রপাত ঘটে। বজ্রপাতের সেই প্রচণ্ড শব্দে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিক স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যায়।

চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের শব্দে ওই কিশোরী মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সুবর্ণচর থানার ওসি লুৎফুর রহমান জানান, ঘটনাটি আমরা শুনেছি। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতো পারবো।

 

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

ফুলবাড়ীতে মোরশেদার প্রেমে চীন থেকে আন হুং হোয়েই

১১তম স্ট্যান্ডার্ড চার্টার্ড–চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ডের মনোনয়ন শুরু

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

যাত্রীবাহী বাস ডুবির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জামায়াত

জাবিতে শুরু হলো ১৭ দিনব্যাপী জিওস্পেশাল ডাটা কর্মশালা

শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে যেভাবে তুলনা করলেন মিশা

দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান