Monday , 27 April 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

স্বামী না, গোবিন্দকে ছেলে হিসেবে চান তার স্ত্রী

বলিউড তারকা গোবিন্দের সঙ্গে সম্পর্ক যে অতিশয় রুগ্ন তা মাঝে মাঝেই প্রকাশ পায় স্ত্রী সুনীতা আহুজার কথায়। তবে স্বামী হিসেবে পছন্দ না হলেও গোবিন্দকে ছেলে হিসেবে চান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘গোবিন্দ একজন ভালো ছেলে, ভালো ভাই। কিন্তু স্ত্রী হিসেবে স্বামীর কাছে আমি যা চাই যেমন পার্টিতে যাওয়া, নৈশভোজে যাওয়া, দূরে কোথাও ছুটি কাটানো সেই ইচ্ছাগুলো কখনও পূরণ হয়নি। পরিবারের দায়িত্ব, কর্মব্যস্ত জীবনেরের সেই প্রভাব পড়েছিল দাম্পত্যে। এখন ওর বয়স ৬০, কিন্তু নিজের জন্য কোনোদিন বাঁচেননি।’

পরজন্মে স্বামী হিসেবে গোবিন্দকে চান না উল্লেখ করে তারকাপত্নী বলেন, ‘এটা ভেবে আমার খারাপ লাগে, তুমি এত বড় সুপারস্টার হয়েও জীবনে কী দেখলে? কিছুই না! আমার মনের ইচ্ছা পরজন্মে গোবিন্দের মতো যেন একটা ছেলে পাই, স্বামী না। এখন তো আর আফসোস করে লাভ নেই, ছেড়ে যাওয়া সম্ভব নয়। দাম্পত্যের ৪০ বছর কাটিয়ে ফেলেছি। এসব নিয়ে ভাবাটাই যেন অপরাধ।’

সুনীতার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি কখনও স্বামীর ভক্তদের নিয়ে ঈর্ষান্বিত হয়েছেন? উত্তরে বলেন, ‘যখন আপনি আপনার স্বামীর প্রতি আত্মবিশ্বাসী আর সেই সময় যদি কোনো হিরোর সম্পর্কে কিছু শোনা যায় সেটা কোনো বড় ইস্যু নয়। আমি কিন্তু, নয়ের দশকের সময়কার কথা বলছি, বর্তমান সময়ের না।’

১৯৮৭ সালে গোবিন্দের ক্যারিয়ারে যখন ভরা বসন্ত তখন ঘরে তোলেন সুনীতাকে। তবে ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে বলে বিয়ের কথা গোপন রেখেছিলেন। তিন বছর পর প্রকাশ্যে আনেন পরিণয়ের কথা।

 

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

মসজিদে নববীতে ৭০ বছর ধরে চা-কফি পরিবেশন করছে যে পরিবার

পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

৫১ বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

নাশতায় রুটি-মধু, সপ্তাহে ১৫০ মাইল ট্রেনিং: সাওয়ের বিশ্ব রেকর্ডের রহস্য

সুবর্ণচরে বজ্রপাতের বিকট শব্দে মাদরাসাছাত্রীর মৃত্যু

শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে যেভাবে তুলনা করলেন মিশা

সাতক্ষীরায় কৃষি ও মৎস্য খাতে ক্ষতি ৭০০ কোটি টাকা

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

মানুষের হাতে এবার ধ্বংস হচ্ছে সমুদ্রতলের বিস্ময়