Friday , 19 June 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

ডোমারে সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার দুই

প্রতিবেদক
News Room
June 19, 2026 6:37 pm

রাহিমুজ্জামান রুপক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে গোমনাতী ফরেস্ট এলাকায় এক সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার উত্তর গোমনাতী এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. শফিকুল ইসলাম বাবু (৩৮) এবং একই এলাকার মো. ছারোয়ার আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৩২)।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ জুন ছুটিতে বাড়িতে আসা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রায়হান ইসলাম তার স্ত্রীকে নিয়ে গোমনাতী ফরেস্ট এলাকায় ঘুরতে যান। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে রায়হান ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিলেও তারা তা বিশ্বাস না করে তাকে ও তার স্ত্রীকে হেনস্তা এবং মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সেনা সদস্যের বাবা নূর আলম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলাম (বাবু), আলমগীর হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, মামলার পলাতক দুই আসামি শফিকুল ইসলাম ও আলমগীর হোসেনকে গত ১৮ জুন ভোরে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী কলোনীপাড়ার ফারুক হোসেনের বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৩, রংপুর এবং সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

ডোমার থানার ওসি (তদন্ত) মো. আজগর আলী জানান, সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে র‌্যাব গ্রেপ্তারের পর তাদের ডোমার থানায় হস্তান্তর করা হয়।শুক্রবার সকালে আদালতের মাধ্যমে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

পাইরেসির কবলে শাকিব খানের ‘প্রিন্স’, দেখা যাচ্ছে অনলাইনে

গাজী আতাউর রহমান সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে

১১তম স্ট্যান্ডার্ড চার্টার্ড–চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ডের মনোনয়ন শুরু

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৬ মার্চের টিকিট বিক্রি শুরু

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

রংপুরে রান্নার খড়ি সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রথম ডোজের ২৮ দিন পূর্ণ না হলে হামের টিকা নয় : ইপিআই