Sunday , 19 April 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

সামার সেমিস্টারের ভর্তি কার্যক্রম উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ভর্তি মেলা।

রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে মেলার উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল’-এর ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মুজাক্কীরুল হুদা, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মো. সাদিক ইকবাল, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম এনামুল আজিজ, গণিত বিভাগের প্রধান ড. উম্মে কুলসুম সুমা, স্থাপত্য বিভাগের প্রধান শেখ ইতমাম সৌদ, আইন বিভাগের প্রধান কাজী লতিফুর রেজা ও শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন করতে পারবেন। এ ছাড়া অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার নানা বিষয়ে দিকনির্দেশনা নিতে পারবেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মেলা চলাকালীন সামার সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ কোর্স ফি মওকুফের সুযোগ পাবেন। এর বাইরে মেলায় ভর্তি হলে অতিরিক্ত আরও পাঁচ থেকে ১০ হাজার টাকা ফি মওকুফ দেওয়া হবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগামী ২৪ এপ্রিল শুক্রবার শেষ দিনে মেলা সমাপ্ত হবে।

 

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

বেসরকারি মেডিকেলে ভর্তি ও টিউশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল

যাত্রীবাহী বাস ডুবির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জামায়াত

দলে ফিরেই মুস্তাফিজের উইকেট, পাওয়ার প্লেতে চাপে কিউইরা

জিলকদ মাসের গুরুত্বপূর্ণ দিবস ও ঘটনাসমূহ

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

দাঁড়িয়ে থাকা ট্রাকে স্লিপার কোচের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর

‘পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত