Sunday , 15 March 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

রোববার (১৫ মার্চ) রংপুর জেলা তথ্য অফিস জানিয়েছে, ঈদের প্রধান জামাতকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এবারের ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসাইন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। জেলার উপজেলা পর্যায়ের ঈদগাহ ও মসজিদগুলোতেও প্রধান জামাতের সময়ের সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, ঈদ উপলক্ষে হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার এবং এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন ও সময়মতো সরবরাহ নিশ্চিত করবে জেলা প্রশাসন।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

গাজী আতাউর রহমান সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে

৫১ বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

পাহাড় থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে রোগী আসছে সমতলে

ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৬ মার্চের টিকিট বিক্রি শুরু

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

প্রথম ডোজের ২৮ দিন পূর্ণ না হলে হামের টিকা নয় : ইপিআই

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

৪০ জন ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে আরএফএল

স্বাধীনতা দিবস উদযাপনে স্মৃতিসৌধে জনতার ঢল

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল