Thursday , 23 April 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

শান্তর শতক, সিরিজ জিততে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

চট্টগ্রামের স্টেডিয়াম যেন বাংলাদেশি ব্যাটারদের জন্য স্বপ্নের জায়গা। মিরপুরের ধানক্ষেত থেকে এখানে এলেই ব্যাট যেন নিজে নিজে হেসে ওঠে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারক ম্যাচে দল যখন শুরুতেই চাপে পড়ে গিয়েছিল, তখন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাট হাসলো রানে। দলের বিপর্যয়ের মাঝে লিটনের ৭৬ এবং শান্তর শতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের সংগ্রহ পায় টাইগাররা।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। উইলিয়াম রুর্কের দুর্দান্ত বোলিংয়ে ইনিংসের প্রথম ওভারেই সাইফ হাসান ডাক মেরে ফিরে যান। পরের ওভারে তানজিদ হাসান তামিমকে (১) বোল্ড করে দেন উইলিয়াম। তিন নম্বরে নেমে সৌম্য সরকার দুটি চার মারলেও ২৬ বলে ১৮ রান করে বোল্ড হয়ে যান। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে দল তখন বড় বিপদে।

সেই বিপদ থেকে দলকে টেনে তোলেন শান্ত ও লিটন দাস। দুজনে মিলে গড়েন ১৬০ রানের বড় জুটি। শান্ত ৭০ বলে ফিফটি পূরণ করেন, লিটন করেন ৭১ বলে। লিটন দারুণ খেলছিলেন, কিন্তু বাঁহাতি স্পিনার জেডেন লেনক্সের বলে বোল্ড হয়ে ৯১ বলে ৭৬ রানে ফিরে যান।

লিটন আউট হলেও শান্ত অটল ছিলেন। চাপের মধ্যেও ধৈর্য ধরে খেলে ১১৪ বলে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। এটি তার ৬৪তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি। সর্বশেষ সেঞ্চুরিটিও ছিল এই চট্টগ্রামেই, ২০২৪ সালের ১৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগের দুটি সেঞ্চুরি এসেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে এবং আফগানিস্তানের বিপক্ষে লাহোরে।

ষষ্ট উইকেটে তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ দলের রান বড় করার চেষ্টা করেন। তবে টাইগার অধিনায়ক ব্যাটে আলো ছড়াতে পারেননি ১৮ বলে ২২ করে আউট হন। শেষ দিকে হৃদয়ের ৩৩ রানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলে বাংলাদেশ। কিউইদের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন উইল ও’রুর্ক।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

‘আমার ফ্লাইট কখন?’-সুস্থ হয়েই দেশে ফিরতে চান মির্জা আব্বাস

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

স্বামী না, গোবিন্দকে ছেলে হিসেবে চান তার স্ত্রী

‘পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য কী? কারণ জেনে নিন

তারেক রহমান সুখী সমৃদ্ধ দেশ গড়বেন: মির্জা ফখরুল

মসজিদে নববীতে ৭০ বছর ধরে চা-কফি পরিবেশন করছে যে পরিবার

১১তম স্ট্যান্ডার্ড চার্টার্ড–চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ডের মনোনয়ন শুরু

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পশ্চিমবঙ্গে রাজনীতি-ভোট দুয়েরই নিয়ন্ত্রণ এখন আই-প্যাক ও আইটি সেলের হাতে