Sunday , 29 March 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

পাইরেসির কবলে শাকিব খানের ‘প্রিন্স’, দেখা যাচ্ছে অনলাইনে

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ও আবু হায়াত মাহমুদ পরিচালিত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির শুরুতেই অনাকাঙ্ক্ষিত সংকটের মুখে পড়েছে। প্রেক্ষাগৃহে প্রদর্শনী নিয়ে নানা জটিলতা ও সার্ভার সমস্যার কারণে কয়েকটি হলে শো বন্ধ হয়ে যাওয়ার পরপরই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু অংশ পাইরেসির শিকার হয়েছে। বিশেষ করে ফেসবুক ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির বেশ কিছু ‘হল প্রিন্ট’ ক্লিপ ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবন থেকে অনুপ্রাণিত মেজবাহ উদ্দিন সুমনের গল্পে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই ব্যাপক উন্মাদনা ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে অনেক দর্শক টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পারায় দেশের কোথাও কোথাও প্রেক্ষাগৃহে ভাঙচুরের মতো অনভিপ্রেত ঘটনাও ঘটেছে।

বড় বাজেটের এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, যা দর্শকদের বাড়তি আকর্ষণের কেন্দ্রে ছিল। প্রযোজক শিরিন সুলতানার এই চলচ্চিত্রে শাকিব-ফারিণ ছাড়াও ইন্তেখাব দিনার ও রাশেদ মামুন অপুর মতো শক্তিমান অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। সিনেমার প্রেক্ষাপটে সেই সময়ের ঢাকার রাজনীতি ও আন্ডারওয়ার্ল্ডের যে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, তা অনলাইনে এভাবে ফাঁস হয়ে যাওয়ায় ছবিটির ব্যবসায়িক সাফল্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

দলে ফিরেই মুস্তাফিজের উইকেট, পাওয়ার প্লেতে চাপে কিউইরা

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য কী? কারণ জেনে নিন

‘গুপ্ত’ রাজনীতি চিরতরে নিষিদ্ধের দাবি ছাত্র জমিয়তের

যাত্রীবাহী বাস ডুবির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জামায়াত

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর

‘আমার ফ্লাইট কখন?’-সুস্থ হয়েই দেশে ফিরতে চান মির্জা আব্বাস

শাহবাগ থানায় শিক্ষার্থী-সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

ডোমারে সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার দুই

বাসের বক্সে গাদাগাদি করে আনার পথে শ্বাসরোধে ৫৫ ছাগলের মৃত্যু

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত