জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের শ্রদ্ধা
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সরকার জনি, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম শাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান নয়ন, সহসভাপতি শরিফুল ইসলাম শাওন, বায়েজিদ রহমান সাহিন, মোয়াজ্জেম হোসেন মিজান, বজলুর রহমান বাবলু, মিজানুর রহমান মিজান ও মির্জা মোস্তফা জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সোহাগ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক চিকিৎসক আলিম আল রাজি লিটন, সহসাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক ডিএম জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন।
কর্মসূচির শেষ পর্যায়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নিমগাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।

আপনার মতামত লিখুন