খুঁজুন
, ,

এশিয়া পোস্টে ছয় বিভাগে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
এশিয়া পোস্টে ছয় বিভাগে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

‎অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি। ছাপা সংস্করণের জন্য ছয় বিভাগে ৬২ জন জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি।

‎বুধবার (৪ নভেম্বর) এশিয়া পোস্টের অনলাইনে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
‎
‎রিপোর্টিং বিভাগ
‎
‎রিপোর্টিং বিভাগে সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি। ২০ জন জনবলের বিজ্ঞপ্তিতে রয়েছে সিনিয়র রিপোর্টার ৫ জন (রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয়সহ বিভিন্ন বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা), স্টাফ রিপোর্টার ১৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর) এবং জুনিয়র রিপোর্টার ৫ জন (অভিজ্ঞতা ১ থেকে ২ বছর)।
‎
‎সম্পাদনা বিভাগ
‎
‎সম্পাদনা বিভাগে চার ক্যাটাগরিতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে কপি এডিটর ২ জন (অভিজ্ঞতা ৭ থেকে ১০ বছর), সিনিয়র সাব-এডিটর ৪ জন (অভিজ্ঞতা ৫ বছর), সাব-এডিটর ৭ জন (অভিজ্ঞতা ৩ বছর) এবং সম্পাদনা সহকারী ৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর)।
‎
‎গ্রাফিক্স বিভাগ
‎
‎দুই ক্যাটাগরিতে গ্রাফিক্স বিভাগে ছয়জনকে নিয়োগ দেবে এশিয়া পোস্ট। এর মধ্যে রয়েছে হেড অব গ্রাফিক্স ১ জন (প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে ৫ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা) এবং সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার ৫ জন (প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে ৩ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা)।
‎
‎
‎মার্কেটিং বিভাগ
‎
‎মার্কেটিং বা সেলস বিভাগে দুই ক্যাটাগরিতে ছয়জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে জেনারেল ম্যানেজার, মার্কেটিং (অভিজ্ঞতা কমপক্ষে ৭ থেকে ১০ বছর) এবং মার্কেটিং এক্সিকিউটিভ ৫ জন (অভিজ্ঞতা কমপক্ষে ৩ বছর)। এ ছাড়া সার্কুলেশন ম্যানেজার ১ জন (অভিজ্ঞতা কমপক্ষে ৫ থেকে ৭ বছর)।
‎
‎সার্কুলেশন বিভাগ
‎
‎পত্রিকাটির সার্কুলেশন বিভাগের জন্য ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সার্কুলেশন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে।
‎
‎গবেষণা বিভাগ
‎
‎গবেষণা বিভাগে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ১ জন হেড অব রিসার্চ ও ২ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন ৫ জন রিসার্চ এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে।
‎
‎বিজ্ঞপ্তিতে সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস চাওয়া হয়েছে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যোগ্যতা সাপেক্ষে (ওয়েজ বোর্ড প্রযোজ্য) বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
‎
‎আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এশিয়া পোস্টের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
‎
‎আবেদন করুন নিচের লিংকে:

https://www.asia-post.com/job-application
‎
‎

১৫০০ কৃষককে কৃষি উপকরণ প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
১৫০০ কৃষককে কৃষি উপকরণ প্রদান

নীলফামারীতে পাঁচ’শ কৃষককে এনসিসি ব্যাংক পিএলসি’র উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (৫নভেম্বর) জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সুবিধাভোগী কৃষকদের মাঝে উপকরণ প্রদান করেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন। সম্মানিত অতিথি হিসেবে ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরুন নেওয়াজ, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়রা মন্ডল বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, এনসিসি ব্যাংক শুধু ব্যবসায় করে না তারা কৃষকদের নিয়েও চিন্তা করেন। ব্যাংকটির মুনাফা থেকে কৃষকদের উপকরণ দিচ্ছে।
ব্যাংকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তুহিন বলেন, আমি ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির কাছে অনুরোধ করেছিলাম নীলফামারী সরকারী কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্তে একটি বাস দেয়ার জন্য, তারা সেটি গ্রহণ করেছেন এবং দ্রুত বাসটি পাওয়া যাবে। ইতোপুর্বে এ রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানান তুহিন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন জানান, উপকারভোগী একজন কৃষক ডিএপি সার ২০ কেজি, এমওপি ১৫ কেজি, জিপসাম ১০ কেজি, জিংক ১ কেজি ও ধান বীজ রয়েছে ৫ কেজি করে দেয়া হয়েছে।

তিনি জানান, নীলফামারী ছাড়াও ডোমার ও ডিমলা উপজেলার ৫’শ করে কৃষকদের এই কৃষি উপকরণ প্রদান হচ্ছে।

 কিশোরগঞ্জে বাজারে বাজারে মাদকবিরোধী প্রচারণা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
 কিশোরগঞ্জে বাজারে বাজারে মাদকবিরোধী প্রচারণা

‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ এ স্লোগান সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বাজারে বাজারে মাদকবিরোধী প্রচারণা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কিশোরগঞ্জ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বড়ভিটা বাজারে এ প্রচারণা চালানো হয়। হ্যান্ড সাউন্ড বক্সে মাদকবিরোধী স্লোগান প্রচার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন এবং লিফলেট বিতরণের মাধ্যমে বাজারের দোকানে দোকানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির সদস্যরা।

প্রচারণাকালে ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের মধ্যে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এ সময় বাজারের ব্যবসায়ীরা মাদকবিরোধী কার্যক্রমের প্রতি সমর্থন জানান। পাশাপাশি বাজার, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রচারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

ভয়েস অব কিশোরগঞ্জ মাদকবিরোধী কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ ও সদস্যসচিব সাংবাদিক আবু হাসান শেখের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান ও খোকনুজ্জামান, সদস্য আশরাফুল ইসলাম রাজু এবং মিডিয়া সেলের সাহেব আলীসহ বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

 

জলঢাকায় মকবুল হত্যা মামলার চার আসামি ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
জলঢাকায় মকবুল হত্যা মামলার চার আসামি ঢাকায় গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন হত্যা মামলার এজাহারনামীয় চার আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার ২ নম্বর আসামি পূর্ব বালাগ্রাম আদর্শপাড়ার মতিয়ার রহমান (৫৫), ৩ নম্বর আসামি রফিকুল ইসলাম (৪৮), ৯ নম্বর আসামি রাসেল (২৪) ও ১০ নম্বর আসামি মিজান (২২)।

বুধবার (৪ নভেম্বর) এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চলাচলের রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন (৫৬)। স্বজনেরা তাঁকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা করেন।

এসআরবি জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর নীলফামারী সিপিসি-২ ও এসআরবি-১০-এর ঢাকার সিপিএসসির যৌথ দল অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর একই মামলার ৪ নম্বর আসামি আনারুলকে গ্রেপ্তার করেছিল এসআরবি।

গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।